নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহারে ৭১ টেলিভিশনের প্রতিনিধি ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক আহম্মেদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দোহার-নবাবগঞ্জের সাংবাদিকরা। বৃহষ্পতিবার সকালে দোহার প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে মানববন্ধন শেষে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন সাংবাদিররা। মানববন্ধনটি সফল করতে আংশ গ্রহণ করেন আহতর পরিবারসহ মুক্তিযোদ্ধা,মানবাধিকার কর্মী সহ স্থানীয় সাধারণ মানুষ।

আহত ফারুকের স্ত্রী শীলা আহমেদ বলেন, গত রবিবার আলাউদ্দিন ও তার ভাই জালালদ্দিন গংরা স্থানীয় চিহ্নিত সন্ত্র্যাসীদের ভাড়া করে আমাদের বাড়ীর সিমানা ভেঙ্গে দখল করতে গেলে আমার স্বামী ফারুক আহম্মেদ ছবি তুলতে যাওয়ায় তার ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নিয়ে তার উপর হামলা করে। খবর পেয়ে পুলিশ ফারুককে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় আমি বাঁধা দেওয়ায় আমার উপর হামলা করে সন্ত্রাসীরা এতে আমি ও আহত হই।

এ হামলার ঘটনায় আহত ফারুক বাদী হয়ে দোহার থানায় ১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় সকল আসামি জামিনে এসে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে ভয় ভীতি দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছি পরিবারটি। তাই সকল আসামিদের জামিন বাতিল করে তাদের দ্রুত বিচারে দাবী জানানোসহ একাত্মতা প্রকাশ করেছেন ,বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, আজহারুল হক স্টাফ রির্পোটার দৈনিক যুগান্তর, মানবজমিনের নবাবগঞ্জ প্রতিনিধি খালিদ হোসেন সুমন,দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান,সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, প্রিয় বাংলার সম্পাদক,অমিতাভ অপু, বিজয় টিভির প্রতিনিধি ও সাপ্তাহিক জাগ্রত জনতার সম্পাদক, মো আতাউর রহমান সানী, ইত্তেফাকের প্রতিনিধি শাহিনুর রহমান ,চ্যানেল এস এর দোহার প্রতিনিধি ও নবাবংলার নির্বাহী সম্পাদক, কাজী জোবায়ের আহম্মেদ, মানবাধিকার কমিশন ঢাকা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পল্লব, রাসেদ খন্দকার, সাংবাদিক মস্তফা কুদ্দুস প্রমুখ।
