সিংগাইরে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা কান্ডে জড়িত পরকিয়া প্রেমিক মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:পরকিয়া সম্পর্কের জেরে মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর গৃহবধুকে শ্বাসরোধে হত্যার ৩ দিন পর হত্যাকারী প্রেমিক মাদ্রাসা শিক্ষক মাহদী হাসানকে (৩১)গ্রেফতার করেছে পুলিশ। মাহদী হাসান কিশোরগঞ্জের কুরিয়ারচর থানার কৌতেরকান্দি এলাকার বাবুল মিয়ার ছেলে। তিনি ঢাকার কামরাঙ্গীরচর রিয়াদ উল জান্নাত দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষক। নিহত গৃহবধু তানিয়া আক্তার সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা এলাকার সৌদি প্রবাসী ফাহাদ দেওয়ানের স্ত্রী।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঢাকার সভার এলাকা থেকে সিংগাইর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করেন।

পুলিশ জানান,স্বামী প্রবাসে থাকার সুযোগে গৃহবধু তানিয়া আক্তারের সাথে মোবাইলের মাধ্যমে মাদ্রাসা শিক্ষক মাহদী হাসান পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু গৃহবধু তানিয়া আক্তার মাহদী হাসান ছাড়াও একাধিক পুরুষের সাথে পরকিয়া সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। বিষয়টি জানতে পেরে গৃহবধু তানিয়াকে শাসন ও নিষেধ করেন পরকিয়া প্রেমিক মাহদী হাসান। এরপরও মাহদী হাসানের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তানিয়া একাধিক পুরুষের সাথে সম্পর্ক চালিয়ে যায়। এতে মাহদী হাসান ক্ষিপ্ত হয়। এরপর গত ২৫ নভেম্বর রাতে তানিয়া আক্তারের সাথে দেখা করতে কেক নিয়ে মাহদী হাসান তানিয়ার শ্বশুর বাড়ি যায়। তারপর কৌশলে গৃহবধু তানিয়াকে বাড়ির বাথরুমের কাছে নিয়ে মারধর করে ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরে নিহতের বাবা আবুল হোসেন সিংগাইর থানায় একটি মামলা করেন।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারেস জানান,ঘটনার পর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডে জড়িত মাহদী হাসানকে গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গৃহবধু তানিয়া আক্তারকে হত্যার কথা স্বীকার করেছে। শুক্রবার আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *