কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের মডেল থানার কেরানীগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজ অগ্নি নির্বাপণে, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক আলোচনা ও মহড়া প্রদর্শন করা হয়। সোমবার সকালে কেরানীগঞ্জ ফায়ার স্টেশন, ঢাকা এর বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার তত্ত্বাবধান ও নির্দেশনায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
এসময় কেরানীগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজের শতাধিক শিক্ষার্থীদের অগ্নি নির্বাপণ, উদ্ধার ও চিকিৎসা প্রদানে প্রাথমিক জ্ঞান ও নানান কৌশল শিখানো হয়। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ বিলকিস খন্দকার,কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কাজল মিয়া প্রমুখ।
