শ্রীনগরে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৭

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭ জন গুরুত্বর আহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের নাগরভাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে  চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় আহত আসমা বেগম বাদী হয়ে স্বপনসহ ৫ জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, আসমা বেগমের বিল্ডিংয়ের ছাদে স্বপনের দুই ছেলে  অমিত ও সমিত কবুতর উড়াতে গেলে আসমার ছেলে  রাজা(১০) এর তর্কবিকর্ত হয়। এরই জের ধরে স্বপনসহ তার দুুই ছেলে ও একই এলাকার আক্তারের ছেলে রোহান, তাজুলের ছেলে শাকিবসহ অজ্ঞাননামা ১০-১২জন  লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আসমা বেগম ও তার স্বামী হারুনকে  বেধম পিটিয়ে আহত করে।

তাদেরকে রক্ষার জন্য সাব্বির, পাভেল নোমান, জাকির ও ইয়ামিন এগিয়ে গেলে তাদেরকেও বেধরক  পিটিয়ে আহত করে। এসময় আসমা বেগমের দোকানে হামলা চালিয়ে দোকানের মালামাল ভাংচুর করে এবং ক্যাশে

থাকা নগদ টাকা লুটে নিয়ে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।

এব্যাপারে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত(ওসি) আজাদ রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *