শ্রীনগরে আব্দুলাহপুর পরিবহনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা  

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়কে ও সারের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ীতে আব্দুল্লাহ পুর পরিবহনে ও উপজেলার বটতলা এলাকায় সারের দোকানে  এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হাবিব।

এসময় ছনবাড়ী বাসস্ট্যান্ডে অপরিকল্পিতভাবে আব্দুল্লাহ পুর পরিবহনের বাস রাখার দায়ে সড়ক পরিবহন আইনে ৫টি মামলায় ২২ হাজার টাকা ও সার ব্যবস্থাপনা আইনে ১টি  মামলায় ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ভূমি অফিসের কাম সহকারী নাসির উদ্দিন, ছাত্র প্রতিনিধি জুম্মন শেখ, কারিমা, সাদিয়া,শ্রীনগর থানার পুলিশ ফোর্স ও আনসার সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *