নবাবগঞ্জে ফুটপাত উচ্ছেদ করলো উপজেলা প্রশাসন

কাজী সো‌হেলঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক সোমবার বিকেলে ঢাকা- নবাবগঞ্জ সড়কের দুপাশে গড়ে উঠা ফুটপাত উচ্ছেদ অভিযান করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান অভিযান পরিচালনা করেন।

প্রশাসন সূত্রে জানায়, নবাবগঞ্জ উপজেলার শহীদ মিনার হতে নিমতলা ও চৌরাস্তা থেকে পাইলট স্কুল পর্যন্ত রাস্তার দুই পাশে গড়ে উঠা দীর্ঘদিনের অবৈধ দখলকৃত ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়। এসময় প্রায় কয়েকশত দোকান বন্ধ করে দেয়া হয়। উচ্ছেদকৃত দোকানের মধ্যে ফল, টুকরো কাপড়, খাবার ও পান সিগারেটের দোকান ছিলো। এসব দোকানের কারণে বাসের যাত্রীদের উঠানামা করতেও সমস্যা হয় বলে দাবি করেন ঢাকা থেকে আগত যাত্রী সাইফুল।
ফুটপাতে পিঠার দোকানী ওসমান গণি বলেন, তাঁরা বেশী টাকায় দোকান ভাড়া নিতে না পারায় রাস্তার পাশে বসে ব্যবসা করে সংসার চালান। আমাদের জন্য একটা স্থান নির্ধারন করে দিলে পরিবার নিয়ে বাঁচতে পারতাম।
চায়ের দোকানী নান্নু মিয়া বলেন, আমরা মূল রাস্তা ছেড়েই বসে চা বিক্রি করি। আজ হতে সেটাও বন্ধ হয়ে গেলো। কি করবো বুঝতে পারছি না।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, রাস্তার দ্ইু পাশে এভাবে রাস্তা দখল করে বসলে তো সাধারণ মানুষ ও যান চলাচলে বিঘ্ন ঘটে। সরকারি রাস্তা দখল করে কোনো দোকানপাট তোলা যাবে না। এটা উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান। পর্যায়ক্রমে নবাবগঞ্জের সব হাট বাজারে রাস্তায় গড়ে তোলা ফুটপাত সরিয়ে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *