ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সহ-সভাপতি পদে পুনরায় সাংবাদিক সুমন নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলা দক্ষিণ টেলিভিশন জার্নার্লিষ্ট এসোশিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন ও মোহনা টেলিভিশনের দোহার নবাবগঞ্জ প্রতিনিধি সাংবাদিক খালিদ হোসেন মৃধা সুমন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির -২ এর সহ-সভাপতি পুনরায় নির্বাচিত হয়েছেন।

ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর বিভিন্ন পর্বের আয়োজনের মধ্যে দিয়ে আজ (২০ ফেব্রুয়ারি) সমিতির বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নিবার্চিত পরিচালকদের প্রত্যক্ষ ভোটে সভাপতিসহ নির্বাহী কমিটির ৪ টি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরা হলেন সভাপতি গাজী জাকির হোসেন, সচিব পদে আওলাদ হোসেন ও কোষাধক্ষ্য শহিদুল ইসলাম। আলীম বিশ্বাসের সভাপতিত্বে সদস্য সভায় বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন সমিতির জেনারেল ম্যানেজার মজিবুর রহমান তিনি বলেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -২ শতভাগ বিদ্যুৎয়াতি , গ্রাহক সংখ্যা ১লাখ ৮২ হাজার ২শত ১৩ , বিদ্যুয়ায়ত ২৭১২ কিলোমিটার , গ্রামের সংখ্যা ৫০৪, বিল আদায়ের হার ৯৯.৯৮%।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎয়ায়ন বোর্ডের উপ-পরিচালক ওয়াহিদুল্লাহ, নিবার্হী প্রকৌশলী জিয়াউর রহমান, সমিতি বোর্ডের পরিচালক আলীম বিশ্বাস, মো. সাজ্জাদ হোসেন সুরুজ, বজলুর রহমান, জাহাঙ্গীর আলম, আমির হোসেন, সাবিনা ইয়াসমীন, জিয়াসমিন আক্তার বিথী, খাদিজাতুল কুবরা, ডিজিএম খুরশেদ আলম, ডিজিএম ইকবাল হোসেন, এজিএম রেজাউল করিম , এজিএম মমিনুল ইসলাম, এজিএম জিয়াউর রহমান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *