নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর কবরস্থানের জমি দখলের অভিযোগের পর পুলিশের হস্তক্ষেপে দখলকৃত জমি উদ্ধার করা হয়েছে । বৃহস্পতিবার সকালে দোহার সার্কেলের এ,এসপি জহিরুর হক উপস্থিত থেকে স্থানীয়দের সাথে নিয়ে বাঁশ ও সিমেন্ট এর খুঁটি অপনসারণ করেন ।এছাড়া কার্তিকপুর বাজার সংলগ্ন চলাচলের রাস্তা থেকে সিমেন্টে এর খুঁটি অপসারণের নির্দেশ দেন।
এ এসপি জহিরুর হক জানান, কবরস্থান ও মানুষের চলাচলের রাস্তা কেউ দখল করতে পারবে না। অভিযোগের ভিত্তিতে কবরস্থান ও রাস্তার খুঁটি অপসারণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে কমিটি করে জমি পরিমাপ করে সিমানা নির্ধারণের নির্দেশ দেয়ো হয়েেেছ।
উল্লেখ্য, উপজেলার কুসুমহাটি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা রোজিনা মহিউদ্দিন তালুকদার ২৬ শতাংশ জমি কবরস্থানের জন্য দান করেন। দীর্ঘ ২৮ বছর পর একই এলাকার মজিদ মাদবরের প্রভাবশালী দুই ছেলে আরজু ও রনজু কবরস্থানের জমিতে নিজেদের মালিকানা দাবি করে বেশ কয়েকটি কবর ভেঙ্গে বাঁশ দিয়ে কবরস্থানের জমি দখল করে এবং চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এছাড়া কার্তিকপুর বাজার সংলগ্ন সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এমন কর্মকান্ডে কবরস্থান কমিটি ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করে। পরে কবরস্থান কমিটি ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হেসেন এর নির্দেশে আরজু ও রনজু কে জিজ্ঞাসাবাদের জন্য চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম তাদের থানায় নিয়ে আসে। পরদিন দোহার সার্কেলের এ,এসপি জহিরুর হক জমিটি উদ্ধার করেন।
