নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনায় ঢাকার দোহার উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় যুবদল নেতা করিম বেপারীর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুতারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কুব্বাত সওদাগরের সভাপতিত্বে ও বাহলুল বেপারীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুববদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম, সহ- সভাপতি হাকিম মোল্লা, যুবদল নেতা আব্দুল হান্নান, জহিরুল ইসলাম, ফারুক পত্তনদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
আওয়ামী লীগ সরকারের নৈরাজ্যের ঘটনা তুলে ধরে বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার নিপীড়ন, নির্যাতন চালিয়ে দেশকে জিম্মি করে রেখেছিল।মানুষের ভোটের অধিকার ও বাকস্বাধীনতা কেরে নিয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আজ দেশ স্বাধীন। এই স্বাধীনতা সবাইকে রক্ষা করতে হবে ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতায় দোয়া করা হয়
