সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আবু সাঈদ আল মামুন টিপুর (৬২) লাশ পুকুর থেকে উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার(২২ আগস্ট) দুপুরে বাড়ির পাশের চাচা আফসার উদ্দিনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। আবু সাঈদ আল মামুন(টিপু) উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল কায়েতপাড়া গ্রামে সাবেক চেয়ারম্যান মরহুম রফিক উদ্দিন আহম্মেদের ছেলে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ২ পুত্র সন্তানের জনক টিপু স্ত্রী – সন্তানসহ ঢাকায় ভাড়া বাসায় থাকতেন। মাঝে-মধ্যে গ্রামের বাড়িতে এসে একাও থাকতেন। বুধবার দুপুরে টিপু বাড়িতে এসে রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশেই চাচা আফসারের বাড়িতে খাবার খেতে যায়। এরপর সে আর বাড়িতে ফিরেনি। পরে বৃহস্পতিবার দুপুরে নিহতের মৃতদেহ পুকুরে দেখতে পান স্থানীয়রা ।
বিষয়টি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরলে বিভিন্ন এলাকার হাজার হাজার লোকজন ঘটনাস্থলে হাজির হন।আওয়ামী লীগ নেতা টিপুর মৃত নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিংগাইর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্হল পরিদর্শন করেছেন ।
