সিরাজদিখানে শহীদ ছাত্রদের রূহের মাগফেরত ও খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায়  ও দোয়া মাহফিল

আরিফুর রহমান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেল ০৪টার  সময় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহাবুব রহমান(কাজল)এর সভাপতিত্বে ও রাজানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ হীরার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের মাটি ও মানুষের নেতা শেখ মো. আব্দুল্লাহ, সিরাজদিখান উপজেলা বি এন পি। বিশেষ অতিথি ছিলেন এম হায়দার আলী, সাধারণ সম্পাদক সিরাজদিখান উপজেলা বি এন পি।
আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বি এন পির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সিরাজদিখান উপজেলা বিএনপির  সহ সভাপতি আব্দুল জীবন , জেলা শেচ্ছাসেবক দল সহ প্রচার সম্পাদক মোঃ আবু তাহের জীবন,  উপজেলা যুবদলের সভাপতি ইয়াছিন সুমন, সাইফুল ইসলাম নীরব সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, মোঃ সাফকাত হোসেন রকি সভাপতি  উপজেলা ছাত্র দল ও  স্থানীয় বি এন পি নেতারা। এসময় সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ বলেন দেশ এখন স্বাধীন আমরা সবাই বর্তমানে স্বাধীন দেশে বসোবাস করছি তাই আপনাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলছি এখন আপনারা এই স্বাধীন দেশে কাউকে ঘুষ দেবেন না যারাই কাজ করতে ঘুষ চাইবে আপনারা তাকে প্রতিরোধ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *