আরিফুর রহমান সিরাজদিখান ( মুন্সিগঞ্জ )প্রতিনিধঃ মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বিক্রমপুর আদর্শ কলেজর প্রিন্সিপাল ওয়াহিদুর রহমান খানের পদত্যাগের ১ দফা দাবিতে বিক্ষোভ মিছির করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০ টার দিকে কলেজ ক্যাম্পাসের ভিতরে শ্রেণি কার্যক্রম বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবী- প্রিন্সিপাল নানা অনিয়মে জড়িত, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছেন এবং ঐ সময় পুলিশকে আপ্যায়ন করে আমাদের বিরুদ্ধে কাজ করতে বলেন।শিক্ষার মান নিয়ে তার কোন মাথাব্যথা নেই। ক্লাসের চেয়ে পরীক্ষার সংখ্যা বেশি যাতে টাকা আদায় করা যায়।
তিনি রোবার স্কাউট কার্যক্রমে কোন সহযোগিতা করেনা এবং কোন প্রকার সভা,সেমিনার বা শিক্ষামূলক প্রোগ্রামের আয়োজন করেন না।মেধাবী ছাত্রদের কোন মূল্যায়ন করা হয় না ছাত্রলীগকে শুধু মূল্যায়ন করা হত সুতরাং বৈষম্যনীতির প্রিন্সিপালের পদত্যাগ দাবী করছি। প্রিন্সিপাল বলেন-বিভিন্ন সমস্যার কারনে শিক্ষার্থীদের দাবী পূরন করতে পারিনি সুযোগ পেলে ভবিষ্যতে তাদের ন্যায় সঙ্গত দাবী পূরন করব। কিন্তু শিক্ষার্থীরা তাদের এক দফা দাবীতে অনড় থাকায় শিক্ষক মিলনায়তনে রুমে গিয়ে শিক্ষক শিক্ষার্থীদের সামনেই তিনি সাদা কাগজে স্বেচ্ছায় পদত্যাগ করে স্বাক্ষর করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ জানান আমি প্রিন্সিপালের পদত্যাগপত্র পেয়েছি, শীঘ্রই কলেজের শিক্ষকদের সাথে বসে কলেজের কার্যক্রম চলমান রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
