দোহারে একে কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের শিমুলিয়া শাখায় বার্ষিক ক্রীড়া

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়ায় একে কিন্ডারগার্টেন হাইস্কুলের ২য় শাখার বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সমাজসেবক ফরহাদ উদ্দিন আহমেদ এর স্বভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার উজ্জামান খালাসী। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন দরানী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানিউল হুদা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একে কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল ফলাফলের দিকে সবসময় এগিয়ে ছিলো। আগামীতে এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাই আমাদের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সবসময় তাদের সন্তানদের পড়াশোনার খবর রাখতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, মিজানুর রহমান রমজান, আঃ রহিম খালাসী, দেলোয়ার হোসেন খালাসী,রাব্বি খালাসী,বুলু খালাসী,সজিব খালাসী,মাসুদ থালাসী, মো.বিল্লাল খালাসী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানিউল হুদা, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *