আরিফুর রহমান সিরাজদিখান মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের খাস শুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন মন্দির, শেখর নগর ইউনিয়নের পাউশারের কয়েকয়ি মন্দির পরিদর্শন করেন এবং মন্দীর কমিটির সদস্যবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন সিরাজদিখান উপজেলার জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।এতে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মো. শামীম মোল্লা, সিরাজদিখান উপজেলা আমির মো. কবির হোসাইন এবং সেক্রেটারি মো. ওয়াসিম মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন এ দেশে সবার অধিকার সমান।সবাই স্বাধীনভাবে যার যার ধর্ম এবং মতবাদ প্রকাশ করবে এমন বাংলাদেশ আমরা দেখতে চাই।কেউ যেন আমাদের সম্প্রীতি নষ্ট করতে না পারে।কয়েকটি স্থানে খোজ নিয়ে জানা যায় পুরনো জমিজমা নিয়ে দ্বন্দ্ব এবং দেনা পাওয়া নিয়ে সমস্যা এগুলো মাথাচাড়া দিতে চেয়েছিল কিন্তু জামায়াত, বি এন পির সচেতনতায় তা প্রতিহত হয়েছে। সবাই মতবিনিময় সভাকে স্বাগত জানিয়েছে।
