নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় সরকার পতনের একদফা দাবি নিয়ে বৈষম্যবিরধী ছাত্র আন্দোলন কে প্রতিহত করল আওয়ামী লীগ ও ছাত্রলীগ। রবিবার দুপুরে উপজেলার লটাখোলা করম আলী মোড় এলাকা থেকে এই সরকার বিরোধী আন্দোলন প্রতিহত করা হয়।
এর আগে সকাল ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বাঁশতলা এলাকায় আসলে সেখানে রাখা চারটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পরে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ কারীরা লটাখোলা করম আলী মোর এলাকায় অবস্থান নেয়। সেখানে তারা প্রায় সাড়ে তিন ঘন্টা অবস্থান নিয়েছিল। সেখানেও তারা আরোও তিনটি মোটরসাইকেলে আগুন দেয়। এ সময় অংশগ্রহণ কারীরা সরকার বিরোধী নানা স্লোগান দিতে থাকেন।
বেলা একটার দিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়া দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ কারীদের ছত্রভঙ্গ করে দিয়ে করম আলী মোড় এলাকা দখলে নেয়।
এব্যাপারে ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সভাপতি ও দোহার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন সোহাগ বলেন, আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের সমস্ত দাবি মেনে নিয়েছেন। তার পরেও তারা আন্দোলন করে যাচ্ছে। তাদের কোটা বিরোধী আন্দোলনের সাথে আমিসহ ছাত্রলীগ সহমত পোষণ করেছি।
