সিরাজদিখানে বাসাইল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয় এর অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যালয়ের ভবন কক্ষে একটানা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এতে ২৪৪টি ভোট পেয়ে মোঃ ফারুক হোসেন ভূঁইয়া ১ম, ২৪১টি ভোট পেয়ে মামুন ঢালী ২য়,২১১টি ভোট পেয়ে মোঃ সালাউদ্দিন ৩য়, ২০৭ ভোট পেয়ে মঞ্জুর আলম ভূঁইয়া ৪র্থ , অভিভাবক সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন।

এছাড়াও ২০৭ ভোট পেয়ে বাবলি বেগম মহিলা সংরক্ষিত অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ খোকন মিয়া। প্রিজাইডিং অফিসার বলেন বাসাইল উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার ৪৮৭টি ।

এতে প্রার্থী ছিলেন পুরুষ সদস্য ৭ জন মহিলা সদস্য ৩ জন । ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা একান্ত সাক্ষাৎকারে বলেন আমরা স্কুলের মান উন্নয়নে সর্বাত্মক ভূমিকা পালন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *