আরিফুর রহমান: মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুর ১টার দিকে উপজেলা বিএনপির স্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, মো.খলিলুর রহমান, বাদল সরকার। উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান হাওলাদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো. আতাউর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা,উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মো. তৌহিদুর রহমান টিটু, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাত শিকদার মধ্যপাড়া ইউনিয়নের বিএনপির মূল দলের সভাপতি আজিম আল রাজী সহ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন হিরনের খিলগাও এতিমখানা মাদরাসার মুহতামিম মাওলানা শরিফুল ইসলাম।
