সিরাজদিখানে উপজেলা চেয়ারম্যান হলেন আ’লীগের আওলাদ মৃধা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আওলাদ হোসেন মৃধা (আনারস প্রতীক) ৪৬ হাজার ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মঈনুল হাসান নাহিদ(   মোটর সাইকেল প্রতীক) পেয়েছেন ৪২ হাজার ১৮ ভোট। বুধবার (২৯মে) উপজেলা নির্বাচন কর্মকর্তা আল আমিন ও সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন। জেলা প্রশাসন ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র‌্যাব নিয়োজিত করে। ৯৬টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োজিত করা হয়। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পর্যাপ্ত পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য নিয়োজিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *