জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখার নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক:  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখার নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।  ১৫ মে ‘২৪ বুধবার , বাদ যোহর,আই এ বি মিলনায়তন, হাজেরা ম্যানশন (৩য় তলা) জয়পাড়া, দোহার, ঢাকায় দোহার থানা শাখা সভাপতি হাফেজ মাও. আব্দুর রহিম সাহেব দা.বা. এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি জিল্লুর রহমান আরেফী ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ সাকী এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী, প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ কাসেমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ ঢাকা জেলা দক্ষিণ এর সাধারণ সম্পাদক হাফেজ জয়নুল আবেদীন ও সহ-সাধারণ সম্পাদক মুফতী জুবায়ের আব্দুল্লাহ কাসেমী এসময় আরও উপস্থিত ছিলেন নব-গঠিত কমিটির সকল দায়িত্বশীলগণ , এবং আরও উপস্থিত ছিলেন দোহারের বিভিন্ন মাদরাসা-মসজিদে খেদমতরত সর্বস্তরের ওলামা হযরতগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *