ঢাকার দোহারে আসন্ন ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মো.গিয়াস উদ্দিন সোহাগের নির্বাচনী মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মুকসুদপুর ইউনিয়নের শাইনপুকুর এলাকায় তালা মার্কা প্রতীক বরাদ্দ পাওয়ার পর তার নিজ বাড়িতে এ মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় এলাকাবাসী, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে সমর্থন দিয়ে নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন।
নির্বাচনী সভায় গিয়াস উদ্দিন সোহাগ বলেন, বিগত দিনগুলোতে আমি আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আমি আপনাদের মাঝে বিগত দিনগুলোতে যেভাবে সেবা দিয়ে আসছি। আগামীতে যদি আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেন তাহলে আরও বেশি সেবা করতে পারবো আপনাদের। তাই আমাকে একটিবার সুযোগ দিন আপনাদের সেবা করার।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুরুজ,দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাছ উদ্দিন, দোহার উপজেলা ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সোয়েম মিয়া,দোহার উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা,বিলাশপুর ইউপি চেয়ারম্যান রাশেদ চোকদার, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নানসহ ছাত্র লীগের নেতাকর্মীরা।
