কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে একটি হাসপাতালের ৫০হাজার টাকা জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা )প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জে কলাতিয়া বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এটি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । সকালে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময়  ফার্মেসির অনুমোদন নিয়ে ফাউন্ডার হেলথ কেয়ার এন্ড হসপিটাল লিমিটেড নামে একটি হাসপাতাল চালানো এবং সেখানে রোগী ভর্তি করার অপরাধে ওই হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ।
এই ভ্রাম্যমান আদালতে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার ইমরান হোসেন, ডাক্তার মাহবুব আলম,  উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ শাহিনুর ও ভ্রাম্যমান আদালতের বেঞ্চ  সহকারী রাজীব দত্ত। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সরকারি কমিশনার( ভূমি) ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন,হাসপাতাল ও ক্লিনিক গুলোতে অনিয়ম পরিদর্শন করার জন্য সরকারের  নির্দেশনা রয়েছে। তাই যেখানেই অনিয়ম পাওয়া যাবে সেখানেই ভ্রাম্যমান আদালতের অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *