মো. শাজাহান খান, (আরব আমিরাত) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শততম জন্ম বার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ ২০২০ পালন মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস আবুধাবী এবং বাংলাদেশ কনসুলেট জেনারেলের দুবাই এর যৌথ উদ্যােগে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সার্বিক তত্ত্বাবধানে জাতির জনকের জন্ম শততম বার্ষিকী উপলক্ষে আয়োজন করে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০।
সবুজ পরিবেশ বেষ্টনী পরিহিত আমিরাতের শহরে আল আইনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দ্দা উঠলো বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০। যাহা খেলার জগতে একটি অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে চিরকাল।
আল আইন প্রবাসী বাংলাদেশী কমিউনিটি কর্তৃক আয়োজিত আয়োজক কমিটির সম্মানিত নেতৃবৃন্দগণ, শেখ ফরিদ আহম্মদ সি আই পির, মোহাম্মদ আইয়ুব, হাজী আলতাফ হোসেন, কাছা উদ্দিন কাছা, আবদুল কাদের সিদ্দিকী, মনিরুল হক টুটুল, জসিম উদ্দিন লস্কর (রুমি), মোহাম্মদ রফিক, এম এ হান্নান হিরো, মোহাম্মদ তারেকুর রহমান, চৌধুরী রুবেল, মোহাম্মদ জহিরুল ইসলাম, সেলিম উল্লাহ খাঁন, শেখ আহমদ, মোহাম্মদ মনছুর আহমদ, মোহাম্মদ ইয়াকুব, জনাব মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ বদরুল উদ্দিন সিদ্দিকী, সামশুল করিম জাহাঙ্গীর, মোহাম্মদ ফোরহান ফরিদ, মোহাম্মদ হারুন, হারুনুর রশীদ টিপু , মোহাম্মদ আমানুল্লা আমান, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ ইসলামসহ আরও অন্যান্য।
মান্যবর কনসুলেট জেনারেল দুবাই জনাব মোহাম্মদ ইকবাল হোসেন খান এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ সালেহ আল কাসেমী। উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ ইফতেখার হোসেন বাবুল, অধ্যাপক এম এ সবুর, সেলিম উদ্দিন চৌধুরী, মিসেস গুলশান আরা, ইসমাইল গণি চৌধুরী, আরশাদ হোসেন হিরু, ইমরাদ হোসেন ইমু, শওকত আকবর, আজাদ হোসেন, নাছির উদ্দিন তালুকদার, জনাব মোহাম্মদ রফিক, আবুল কাশেম, মোহাম্মদ মফিজ , জসিম উদ্দিন মল্লিক, মহিউদ্দিন, গোলাম কাদের ইফতি, কামরুল হাসান, জনাব জামশেদ হোসেন, আবু তাহের, কামরুল হাসান জুয়েল, জনাব জসিম উদ্দিন, মাহাবুব খন্দকার, ফরিদ মিয়া, মোহাম্মদ কালেদসহ আমিরাতে বসবাসরত বিভিন্ন প্রাদেশীক শহর থেকে আগত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ও সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের ভিন্নতা আনতে বিশেষ ভূমিকা পালন করেন ইয়ুথ বাংলা কালচারের ফোরাম, অজস্র ধন্যবাদ মিসেস গুলশান আরা আপা আহ্বায়ক ইয়ুথ বাংলা। দেশীয় সাংস্কৃতিক, দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশনের জন্য বিশাল একটি আয়োজন করার জন্য। শত ব্যস্ততার মাঝেও কিছুটা মুহুর্ত আনন্দ উপভোগ করে প্রবাসে যেনো এক খন্ড বাংলাদেশ খানিকটা সময়ের জন্য বিশালতা আনন্দময়।
অশেষ ধন্যবাদ আয়োজক কমিটির সকল নেতৃবৃন্দ কে রাতদিন নিরলসভাবে পরিশ্রম করে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়া জন্য।
