এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে দীর্ঘদিন ধরে রেলিং ভাঙ্গা সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুল, কলেজের ছাত্রছাত্রীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করছে। উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নে ২নং ওয়ার্ড আরধীপাড়া কানাইনগর মসজিদ সংলগ্ন ইউনিয়নের একমাত্র বড় পাকার রাস্তার উপর নির্মিত রেলিং ভাঙ্গা সেতু দিয়ে প্রতিদিন আরধীপাড়া মুন্সীরহাটি, বাঙ্গাছাড়া,দিঘুরহাটি, সরকারহাটি, টিলাহাটি ও চকেরপাড়ার স্কুল, কলেজের শত শত ছাত্রছাত্রীসহ হাজার হাজার মানুষ বিভিন্ন যানবাহন যোগে জীবনের ঝুঁকি নিয়ে শ্রীনগর শহরে যাতায়াত করে আসছে। এতে যেকোন সময় দীর্ঘদিনের পুরাতন জড়াজীর্ণ সেতুর মাঝখানে রেলিং ভাঙ্গা থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানীর সম্ভাবনা রয়েছে। স্থানীয় জনসাধারণসহ বিভিন্ন যানবাহন চালকদের দাবী যাতে দ্রুত পুরাতন জরাজীর্ণ এই সেতুটি ভেঙ্গে নতুন সেতু নির্মাণ করা হয়।
