নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জে কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ লিঃ) এর ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. সমির উদ্দিনের মৃত্যুতে তার স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা ১২টায় সমিতির কার্যালয়ে এ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সমবায় সমিতি অধিদপ্তর এর আয়োজন করেণ।
এ সময় মরহুম মো. সমির উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি দেওয়ান আওলাদ হোসেন, সহসভাপতি আক্কাস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নুর আলম, সমবায় কর্মকর্তা আব্দুর রহিম, বিআরডিবি কর্মকর্তা তাইবুর রহমান, দোহার-নবাবগঞ্জ উপজেলা তাঁতী সমিতিরি সভাপতি হুমায়ুন কবির,সমিতির পরিচালক কুতুব উদ্দিন চুন্নু, প্রভাব চৌধুরী, বাবু লাল মোদক, মোশারফ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মোকলেছুর রহমান প্রমুখ।
