স্টাফ রিপোর্টার: ঢাকার নবাবগঞ্জের সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র বেঞ্চ অফিসার ইব্রাহীম আলম ভূঁইয়া তৃতীয়বারের মতো বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্মকতা- কর্মচারী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২৫ জানুয়ারি ভোট গ্রহন শেষে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। পদাধিকার বলে কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম।
বিজয়ী ইব্রাহিম আলম ভূঁইয়া বলেন, নির্বাচনের সময় আমি ইশতিহারে বেশ কিছু কমিটমেন্ট করেছি। সে সব কমিটমেন্ট বাস্তবায়নে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। কর্মকর্তা- কর্মচারীদের মান মর্যাদা রক্ষায় সদা সচেষ্ট থাকব।
সুপ্রিম কোর্ট কর্মকর্তা কর্মচারী কল্যাণ ট্রাস্ট এর সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দোহার নবাবগঞ্জ পেশাজী পরিষদের পক্ষ থেকে সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শাকিল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক রাশির মোল্লা অভিনন্দন জানিয়েছেন।
কল্যাণ ট্রাস্টের নির্বাচিত অন্যরা হলেন- যুগ্ম সম্পাদক পদে মো. শাকিব খান, দপ্তর সম্পাদক পদে আমিনুল ইসলাম, কল্যাণ সম্পাদক পদে শাহপরান ভূঁইয়া, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মোঃ জাহিদুল ইসলাম (রিংকি), মহিলা সম্পাদক পদে তাসলিমা খানম, কোষাধক্ষ্য পদে ইজাজুল হক মান্না, ধর্ম বিষয়ক সম্পাদক পদে শফিকুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য হিসেবে মোঃ আসাদুজ্জামান, মোঃ দেলোয়ার হোসেন, মো. ওসমান গনি, মো: জালাল উদ্দিন, মোঃ আবু তালেব, সজিব কুমার দাস, মো. আব্দুর রহমান, আকিজ মিয়া, মো. জাবে হোসেন, মো. লুৎফর রহমান, ইমরান হোসেন, মহাব্বাত হোসেন।
