নাজমুল হোসেন : লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপেরিয়াল, পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ ও এভারেস্ট ফার্মার যৌথ আয়োজনে ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা নবীন সংঘের মাঠে শিক্ষা উপকরণ, হুইল চেয়ার, রান্না করা খাবার, সেলাই মেশিন, শীতবস্ত্র বিতরণ ও ফ্রী মেডিক্যাম্প পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্ণর বিচারপতি ডাক্তার মো. বশির উল্লাহ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লায়ন্স ক্লাব একটি সামাজিক ক্লাব। এই ক্লাবের কাজই অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এই ক্লাবের উদ্যোগে এখন পর্যন্ত প্রায় ১১ হাজার চক্ষু রোগীকে সেবা প্রাদান করা হয়েছে। আমরা আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিচারপতি বলেন, এই উপজেলার লোকজন অনেক বড় বড় যায়গায় অধিষ্ঠ রয়েছেন। আমি মনে করি আজ যারা শিক্ষা সামগ্রী পেয়েছো তোমরা অবশ্যই পড়াশুনা করে তাদের মত বড় মাপের মানুষ হবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, লাইন্স ক্লাবের সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন সংকর কুমার রায় মোনা, স্বদেশ রঞ্জন শাহা, বান্দুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ন কবির। অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেন, পুরাতন বান্দুরা সেতু সংঘের সভাপতি মজনু মোল্লা ও সাধারণ সম্পাদক রাসেল পারভেজ। এছাড়া বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজন কুমার সম্ভু, বিশিষ্ট ব্যবসায়ী লাকি আহমেদ সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। লায়ন অঞ্জন মালিক অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্ত করেন। পরে বিকালে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
