ঢাকার দোহার উপজেলায় দোহার পৌরসভার ২ নং ওয়ার্ডে নৌকার প্রার্থী সালমান এফ রহমানের পক্ষে উঠান বৈঠক করা হয়েছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় দোহার পৌরসভার ২ ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা মো.শওকত খানের আয়োজনে ও সভাপতিত্বে এ নির্বাচনী উঠান বৈঠক করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার মেয়র ও দোহার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আলমাছ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আহসান খোকন শিকদার। আরো উপস্থিত ছিলেন দোহার পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ন আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি, মনির হোসেন,দোহার পৌরসভার সাবেক প্রশাসক মো. আজাদ খান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব বেপারী, সহ- সভাপতি শফিকুল ইসলাম, মো. নাসির উদ্দিন, কাউন্সিলর শওকত হোসেন , ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিক তালুকদার, শওকত কাজীসহ আরও অনেকে।
