আমাকে ভোট দিন উন্নয়নের দায়িত্ব আমার নবাবগঞ্জে উঠান বৈঠকে সালমান এফ রহমান

নাজমুল হোসেন: ২০১৮ সালে আমাকে বিপুল ভোটের ব্যবধানে ঢাকা-১ আসন থেকে বিজয়ী করেছেন। আমি এই আসনে অনেক কাজ করেছি। এবারও আপনাদের মাঝে ভোট চাইতে এসেছি। আমাকে ভোট দিন আবারও বলছি দোহার-নবাবগঞ্জের উন্নয়নের দায়িত্ব আমার।  বৃহস্পতিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শোল্লা ও বাহ্রা ইউনিয়নে উঠান বৈঠক ও মতবিনিয় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি এসব কথা বলেন।

এমপি বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ভাবে এখন অনেক শক্তিশালী। স্মার্ট বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার কোন বিকল্প নেই।

সালমান এফ রহমান বলেন, আপনারা জানেন দোহার-নবাবগঞ্জে অনেক কাজ হয়েছে। অনেক কাজ শেষের পথে।  তাই আগামী ৭ তারিখ নির্বাচনে নৌকাকে বিজয় করতে হবে। সেই সাথে আমি আমার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করার সুযোগ চাচ্ছি।

সাবেক এই উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বিশ্বাস করেন দেশের কল্যাণের জন্য গত ১৫ বছরে অনেক কাজ করা হয়েছে। জনগণের প্রতিতার আস্থা আছে তাই নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না।

দিন ব্যাপী সালমান এফ রহমান নবাবগঞ্জ উপজেলার আওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, উত্তর বালুখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাতিলঝাপ স্কুল, শোল্লা উচ্চ বিদ্যালয় মাঠ, চক বাহ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, বলমন্তচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঠে  উঠান বৈঠকে বক্তব্য রাখেন।

দিনব্যাপী সালমান এফ রহমানের উঠান বৈঠকে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *