নবাবগঞ্জে মহান বিজয় দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কম্বল বিতরণ

 আব্দুর রাহিম:  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতি পাঠশালায় মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও কম্বল বিতরণকরা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের আয়োজনে ভাওয়ালিয়া ইটভাটার সুবিধা বঞ্চিত শিশুদের নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ ও বিজয় দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়।

এ সময় সংগঠনের সভাপতি আসিফ আকাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন পরিচালিত ভাওয়ালিয়া ইটভাটায় শিক্ষা বঞ্চিত অর্ধ শতাধিক শিশুদের মাঝে কম্বল তুলে দেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন আহম্মেদ ঝিলু।

অনুষ্ঠানে ইছামতি-নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক নাইম ও সাবেক সভাপতি মো. ফয়সালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান তুহিন,নবাবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার কাজী রাসেদ মামুন,নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়েজ আল মাসুদ টুটুল, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুলাল হালদার, হারুন-অর-রশিদ, সংগঠনের সিনেট সদস্য রিফাত কাজী , সিনিয়র সদস্য মনির হোসেন, প্রতিষ্ঠাকালীন সিনেট সদস্য সেলিম মোল্লা, সিনেট সদস্য মো.রতনসহ ইছামতি-নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *