নিজস্ব প্রতিবেদক : নবাবগঞ্জে আব্দুল হালিম মেম্বার কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) কোমরগঞ্জ খেলার মাঠে এর আয়োজন করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার জনাব মো. লিয়াকত হোসাইন। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আব্দুল হালিম মেম্বার কিন্ডার কিন্ডার গার্টেনের সভাপতি মো. সিরাজ মিয়া।

অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি জনাব মোঃ লিয়াকত হোসাইন বলেন কিন্ডারগার্টেনে এরকম অনুষ্ঠানের আয়োজনকে আমি স্বাগত জানাই। আমি চাইবো প্রতিবছর এই রকম আয়োজন করবেন। আমার জানামতে এই বিদ্যালয়টির লেখাপড়ার মান ভালো। মুজিববর্ষ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় কৃতিত্ব অর্জন করে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে এবং জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে দেশ সেবায় এগিয়ে যাবে এটাই এই বিদ্যালয়ের স্বপ্ন ও প্রত্যাশা হোক। দেশ গড়ার কাজে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে এবং দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান প্রধান অতিথি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবদুল মান্নান মাস্টার আলমগীর কবির ডাক্তার আব্দুস সালাম অ্যাডভোকেট সাঈদ হাসান লিটন আব্দুস সামাদ, জুলহাস সারেং প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. হারুন-অর-রশিদ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
