দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ নব গঠিত কমিটির প্রথম আলোচনা সভা

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় দুর্নীতি প্রতিরোধ নব-কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে দুর্নীতি প্রতিরোধ নবকমিটির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নব নির্বাচিত  সাধারণ সম্পাদক  মোঃ আবুল কাশেমের  সঞ্চালনায়  উপস্থিত ছিলেন দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভপতি একলাল উদ্দিন আহম্মেদ, নব কমিটির সভাপতি অজয় কুমার রায়, সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন, মো. মহিউল মিল্লাত, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সদস্য কুলসুম বেগম, তাপস কুমার নন্দী, ফারুক-ই আজম, নূরে আলম সিদ্দিকী, হেনা আক্তারসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, সুশিক্ষা একটি জাতিকে দুর্নীতিমুক্ত করতে পারে। দেশ দুর্নীতিমুক্ত হলে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সমাজ থেকে দূর্নীতি কমিয়ে আনতে কাজ করছে দুদক, দুর্নীতি যদি প্রতিরোধ করা যায় তাহলে দমনের প্রয়োজনীয়তা হয় না। তরুণ প্রজন্মের মধ্যে সততাও নিষ্টাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতি বিরুদ্ধে গনসচেতনতা বৃদ্ধি করতে হবে। তবে ই কমিটির প্রয়াস ও প্রচেষ্টা স্বার্থকতায় পর্যবসিত হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *