মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের নিখোঁজ মেয়ে ঐশীকে উদ্ধার করে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করেছে কুড়িগ্রামের ফুলিবাড়ি থানার পুলিশ। ঐশী এক ভারতীয় বন্ধুর সাথে পরিচয় হয় তার। সেই বন্ধুর কথা মতে সে কুড়িগ্রামের ফুলবাড়ি হয়ে ভারতে গমনের উদ্দ্যেশে বাগেরহাট থেকে এখানে পালিয়ে আসে।
গত ১৬ নভেম্বর ২০২৩ বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন পালেরখন্ড এলাকা হতে ঐশি বাড়াই (১৭) নিখোঁজ হয়। এই সংক্রান্তে ভিকটিমের পিতা-মিলন বাড়ই বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানায় সাধারণ ডাইরী করেন।
