দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যৌথ বর্ধিত সভা করেছে আওয়ামীলীগ। সোমবার সকাল ১১টায় উপজেলার কাশিমপুর এলাকায় আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।
এসময় তরুন বলেন, আগামী ৭ জানুয়ারি দোহার-নবাবগঞ্জ ঢাকা-১ আসন সহ ঢাকা জেলার সকল আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত প্রধানমন্ত্রীকে উপহার দিবো। এজন্য সকল নেতা কর্মিকে সাধারণ ভোটারদের কাছে গিয়ে দেশের উন্নয়নের কথা বলতে এবং নৌকায় ভোট চাইতে আহ্বায়ন জানান। পাশাপাশি এই আসনে আওয়ামীলীগের একক প্রার্থী সালমান এফ রহমানের জন্য সকলকে মিলেমিশে কাজ করারও আহ্বায়ন জানান জেলার এই জেষ্ঠ্য নেতা।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবন্য ভূইয়া, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাফিল উদ্দিন মিয়া, ইব্রাহীম খলীল, এমএ বারি মোল্লা, সাধারণ সম্পাদক আরিফ সিকদার প্রমুখ।
