কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবীর পল র‍্যাবের হাতে গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকা জেলা যুবদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুব দলের সহ-সভাপতি রেজাউল কবীর পলকে একটি নাশকতা মামলায় গ্রেফতার করেছে র‍্যাব-১০।
র‍্যাব-১০ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাবের একটি অভিযানিক দল বৃহস্পতিকার গভীর রাতে রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে রেজাউল কবীর পলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় গত ৩০ অক্টোবর একটি নাশকতার মামলা রয়েছে। তার বাবার নাম মৃত আব্দুল কাদের। বাড়ি মডেল থানার জিনজিরা ইউনিয়নের হাউলি গ্রামে। এদিকে র‍্যাব-১০ রেজাউল কবীর পলকে কেরানীগঞ্জ মডেল থানায় সোপর্দ করে। থানা পুলিশ আজ শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করে আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত তার ২ দিনের বিমান মঞ্জুর করেছেন। অপরদিকে রেজাউল কবীর পল কেরানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *