জুরাইনে নৌকার পক্ষে শান্তি মিছিল

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর শ্যামপুরের জুরাইনে নৌকার পক্ষে শান্তি মিছিল করেছে আওয়ামী লীগ। শুক্রবার ৫৪নং ওয়ার্ডের আলমবাগ পাকা জামে মসজিদে জুম্মার নামাজ শেষে নৌকার পক্ষে গণ মিছিল করেন । মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ঢাকা ৪ নির্বাচনী এলাকার এমপি পদপ্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী ড.মোহাম্মদ জগলুল কবির।

এ সময় উপস্থিত ছিলেন শ্যমপুর থানা আওয়ামী লীগের সহ সভাপতি মোসলেম তালুকদার ,শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুন অর রশিদ ,আলমবাগ পাকা মসজিদের প্রধান উপদেষ্টা ডাঃএম এ হোসেন , ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্বাস দেওয়ান, ইউনিট আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। মিছিলটি আলমবাগ হয়ে জুরাইন রেল লাইন এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *