নবাবগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতি‌বেদকঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সনাতন ধর্মীয় স্বেচ্ছাসেবী সংগঠন নয়নশ্রী ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে ইউনিয়নের সাপলেজা গ্রামের লক্ষ্মী মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নয়নশ্রী ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রঞ্জিত কুমার মন্ডল।
উদ্বোধন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক লতা বিশ্বাস।
অনুষ্ঠানের শতাধিক নিম্নআয়ের পরিবারে শাড়ী ও ধুতি বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণের আগে আলোচনা সভায় বক্তারা এলাকার সামাজিক শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি বজায় রেখে ধর্মপালনের আহ্বান জানানো হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সরকার ও সাংগঠনিক সম্পাদক সুনীল কুমার সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন লতা রানী বিশ্বাস, সুকান্ত সরকার, নিতাই ঢালী, আনন্দ সিদ্ধা, কমল সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *