সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার বাইমাইল এলাকার জনৈক সাইদুল ইসলামের দোকানের পশ্চিম পাশে আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে এ অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে স্থানীয় লোকজন, ডিজিস্ট এর জখমের চিহ্ন, ঘটনাস্থলের পারিপার্শ্বিক অবস্থায় ধারনা করা হচ্ছে অজ্ঞাতনামা ব্যক্তি, অজ্ঞাত গাড়ির ধাক্কায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরন করেন। তার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃতের পোস্ট মর্ডেম করার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। সংবাদ লেখা পর্যন্ত অজ্ঞাত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।
