কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে কলাতিয়া ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনের ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে মোঃ সৌরভ (২৩) ও ও মোহাম্মদ শাহাদাত হোসেন (২৮)।আজ সোমবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের নেতৃত্বে কলাতিয়া ইউনিয়ন ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সৌরভ ও শাহাদাত হোসেন নামে দুই দালালকে পুলিশের সহায়তায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে দালাল আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত সৌরভের বাবার নাম সালাউদ্দিন আহমেদ। তার বাড়ি কলাতিয়া ইউনিয়নের মিঠাপুর গ্রামে এবং শাহাদত হোসেনের বাবার নাম মোহাম্মদ নান্নু মিয়া বাড়ি একই ইউনিয়নের নুরপুর পুর গ্রামে ।
