কাজী সোহেল .
“এস যুবক মাঠে লড়ি- মাদক মুক্ত দেশ গড়ি এই প্রতিপাদ্যাকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পুরাতন বান্দুরা “নবীণ সেতু সংঘ গোল্ডকাপ” ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার বান্দুরা ইউনিয়নের পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দোহারের জয়পাড়া বড় মাঠ সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারিয়ে কেরানীগঞ্জ লাল কমল সংসদ চ্যাম্পিয়ন হয়েছে।
ঐতিহ্যবাহী পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের সভাপতি মোহাম্মদ মনজু মোল্লাহ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রাসেল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের এমপি সালমান ফজলুর রহমান। প্রধান অতিথি বক্তব্যে সালমান এফ রহমান বলেন, বিগত পাঁচ বছরে দোহার-নবাবগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে বিশেষ করে বান্দুরাবাসীর ইছামতী নদীর উপর পাকা সেতুর কাজের টেন্ডার হয়েছে খুব শিঘ্রই কাজ শুরু হয়ে যাবে এছাড়াও মাঝিরকান্দার থেকে বান্দুরা বাজার পর্যন্ত আরসিসি পাকা রাস্তার কাজও অতি শ্রীঘই চালু হয়ে যাবেন বলে জানান এমপি। এসময় তিনি ঐতিহ্যবাহী পুরাতন বান্দুরা নবীণ সেতু সংঘের মাঠটিকে মিনি স্টেডিয়াম বানিয়ে দেওয়ার ঘোষণা দেন। খেলার উদ্বোধন করেন ওসমান গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাহী পরিষদ আক্কাচ উদ্দিন মোল্লা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলার পরিষদ চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিকদার, ইউপি চেয়ারম্যান মো. হুমায়ান কবির, এম এ বারি মোল্লা বাবুল, লাকী আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল হোসেন প্রমুখ। পরে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে নগদ দুই লাখ টাকা এবং রানার আপ দলকে এক লাখ টাকা প্রদান করেন আয়োজকরা।
