কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধিঃ কেরানীগঞ্জে ফাকা জায়গায় দুটি অটোরিকশায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জনমনে নানা রহস্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে একটি কেরানীগঞ্জ মডেল থানার গেটব্রিজ এলকায় এবং অন্যটি দক্ষিন কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায়। ঘটনা দুটি সংশ্লিষ্ট থানা পুলিশ খুব গুরুত্বের সাথে দেখছেন।
গেটব্রিজ এলাকার অটোরিকশার চালক জানান, তিনি তার অটোটি ফাকা রাস্তার পাশে রেখে প্রসাব করতে গেলে এসময় কয়েকজন অজ্ঞাত লোক তাতে অতর্কিতভাবে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় থানায় মামলা হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।
এদিকে এই ঘটানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী। তিনি বিবৃতিতে বলেন একটি চক্র এই ঘটনাটি ঘটিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। ঘটনারদিন তারা রাজধানীতে তাদের দলীয় কর্মসূচি পালনে তারা সবাই সেখানে ছিলেন।
কেরানীগঞ্জে ওইদিন তাদের কোন রাজিৈনতক কর্মসূচি ছিল না। এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশ কর্তৃপক্ষের কাছে জোড় দাবী জানান তিনি।
