মুন্সীগঞ্জে ঋণগ্রস্ত কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ছায়েন মোল্লা (৫৫) নামে এক দরিদ্র কৃষক। সোমবার ( ০৩ ফেব্রয়ারি ) বিকালে টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়া গ্রামের একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, ছায়েন মোল্লা ঋণগ্রস্ত ছিলেন। টাকা পরিশোধ করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তারা ধারণা করছেন। এ ঘটনার পর থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। ছায়েম মোল্লার পিতার নাম জালাল মোল্লা।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন পিপিএম বলেন, খবর পেয়ে ছায়েম মোল্লার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *