আব্দুর রাহিমঃ ঢাকার দোহারে নব-নির্বাচিত জয়পাড়া কলেজ ছাত্রলীগের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কলেজ মাঠে এ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জয়পাড়া কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ শাহাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন।
অনুষ্ঠানে জয়পাড়া কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো.সাঈফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পাড়া কলেজের অধ্যক্ষ মো.সিদ্দিকুর রহমান, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, দোহার পৌরসভা ৪ নং ওর্য়াড কাউন্সিলর পাপেল মাহমুদ নিজাম, দোহার পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর উদয় হোসাইন, দোহার উপজেলা ছাত্র লীগের সভাপতি মো.শাকিল আহম্মেদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, পৌরসভা ছাত্র লীগের সভাপতি আল-আমিন বাধন ও সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন সহ কলেজ ছাত্র লীগের সকল নেতৃবৃৃন্দ ও শিক্ষার্থীরা।
পরে নব-নির্বাচিত ছাত্র লীগের নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।
