নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে ইছামতী নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (১৪ জুন) দুপুরে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে ইছামতিয়ানদের আয়োজনে এ দিবস পালন করা হয়।
এ সংগঠনটি রক্তযোদ্ধাদের শুভেচ্ছান্তে কেক কাটা হয় ও সরকারি দোহার- নবাবগঞ্জ কলেজের নব যোগদানকৃত অধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র প্রফেসর সদানন্দ মধু ( বিসিএস ক্যাডার ) কে নবাবগঞ্জের এ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠনটি ইছামতি-নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়।
ইছামতী নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের সাবেক সভাপতি মো. ফয়সাল নববাংলাকে বলেন, ইছামতী নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন নবাবগঞ্জের একটি সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি সেচ্ছায় বিনামূল্যে রক্তদান কর্মসূচি ও রক্ত দান করে থাকেন। প্রত্যেকটি সামাজিক কাজে তারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাড়ান।
এ সময় উপস্থিত ছিলেন, ইছামতী নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের সভাপতি আসিফ আকাশ রবার্ট, সিনেট সদস্য রিফাত কাজী, সিনিয়র সদস্য রাকিব হাসান, সাবেক সাধারণ সম্পাদক তুষার আহমেদ ইমন, সাবেক সহ-সভাপতি ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সদস্য ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দিপ্ত দেওয়ান, সহ-সভাপতি নাহিয়ান ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জয় সাহা, তানভীর হোসেন তমন, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেরুন নেছা, সদস্য রাহাত, সদস্য পিয়াস, মেহেদী, রিহা, ইশাসহ এক ঝাক তরুণ ইছামতিয়ান।
