নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় তথ্য অধিকার ও বিধিবিধান সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ে অবহিত কর্মশালা ঢাকার দোহারে তথ্য অধিকার ও বিধিবিধান সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ে অবহিত কর্মশালা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) এনটিআরসি.এ কর্তৃক স্টেকহোল্ডারগণের সমন্বয়ে উপজেলা সভা কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব এনটিআরসিএ, চেয়ারম্যান মো.এনামুল কাদের খান।
এনটিআরসিএ সচিব(উপসচিব) মো. ওবায়দুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও এনটিআরসিএ সদস্য প্রশাসন ও অর্থ এস এম মাসুদুর রহমান , যুগ্ম সচিব ও এনটিআরসিএ পরীক্ষা মুল্যায়ন ও প্রত্যায়ন সদস্য এ বিএম শওকত হোসেন,
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে আরও উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধমিক শিক্ষা কর্মকর্তা রকিবুল ইসলাম, পদ্মা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিন, মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খালেক, দোহার প্রেসক্লাবের সভাপতি মো.কামরুল হাসান,সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি,দোহার উপজেলা সকল মাধ্যমিক স্কুল,কলেজের শিক্ষকমন্ডলীসহ আরও অনেকে।
