নবাবগঞ্জে কাপড়ের ব্যবসায়ী চক্ষু ডাক্তার

মো: নাজমুল হো‌সেন: দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করে আসা এক ব্যক্তি ঢাকার নবাবগঞ্জে চক্ষু সেবা দিয়ে আসছেন। মোবাইল কোর্ট পরিচালনার মধ্য দিয়ে তার আসল পরিচয় বেড়িয়ে আসে। ভুয়া এই চক্ষু ডাক্তারের নাম সাইফুল ইসলাম(৪৪)। দীর্ঘদিন ধরে উপজেলার জেলা পরিষদ মার্কেটের সালমান অপটিকসে তিনি রোগী দেখছেন।
আজ (৫মে) ভুয়া চিকিৎসক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সালমান অপটিকসের প্রাইভেট চেম্বারে মো. সাইফুল ইসলাম (৪৪) কে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল হালিম আমাদের সময়কে বলে, ভুয়া চক্ষু ডাক্তার সাইফুলের বাংলাদেশ ডেন্টাল ও মেডিকেল কাউন্সিলের নিবন্ধন নেই। এমনকি এমবিবিএস সনদও নেই। তিনি মূলত কাপড়ের ব্যবসায়ী এবং টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাসিন্দা। তবে প্রতি সপ্তাহে নবাবগঞ্জে চোখের রোগী দেখতে আসেন। তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নবাবগঞ্জ থানা পুলিশ সহায়তা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *