নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় সাংবাদিক শামীম আরমানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃস্পতিবার সকালে উপজেলার জয়পাড়ায় স্থানীয় প্রায় ৩ শতাধিক লোক মানববন্ধনে অংশগ্রহণ করেন।
চ্যানেল টুয়েন্টিফোর ও দৈনিক মানবজমিনের দোহার প্রতিনিধি হিসেবে শামীম আরমান কর্মরত আছেন।
মানববন্ধনে অংশ নেয়া শিউলী আক্তার নামের এক নারী অভিযোগ করে বলেন, “শামীম আরমান ঈদের আগের দিন রাতে আতশবাজি ফোটানের কারনে তপু নামের ১২ বছরের এক শিশুর হাত কয়েলের আগুনে পুড়িয়ে দিয়েছে। এর বিচার চাইতে গেলে সে এলাকার ৮ জনের নামে মিথ্যা মামলা করে।
কামরুল ইসলাম বলেন, “সাংবাদিকতার প্রভাব খাটিয়ে শামীম আরমান এলাকায় প্রভাব বিস্তার করেছে। কাউকে সে তোয়াক্কা করে না। আমার নামেও মিথ্যা মামলা দিয়েছে।
মো.জামাল হোসেন বলেন, শামীম আরমান ঈদের আগের দিন ছোট একটা বিষয়কে কেন্দ্র করে আমাদের আট জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এলাকাছাড়া করল এবং বিভিন্ন সময় সাংবাদিকতার প্রভাব খাটিয়ে এলাকাবাসীকে জিম্মি করে রেখেছে। সাধারণ জনগণ তার হাত থেকে প্রতিকারের জন্যই মানববন্ধন করছি।
পরে এলাকাবাসীর গণস্বাক্ষর ও শামীম আরমানের বিরুদ্ধে তাদের নানা অভিযোগ লিখিত আকারে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশে^র আলম ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের নিকট প্রদান করেন।
