আগামীকাল এসএসসি পরীক্ষা শুরু- সংশোধিত রুটিন

নিজস্ব প্রতিবেদক : সংশোধিত রুটিন অনুসারে সোমবার (৩ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত । আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। ১৯ জানুয়ারি এসএসসি পরীক্ষার পুনঃনির্ধারিত রুটিন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।  ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের জন্য ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। এর আগে প্রকাশিত রুটিন বাদ দিয়ে নতুন রুটিন প্রকাশ করেছে শিক্ষাবোর্ডগুলো। নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিনটি নববাংলার পাঠকদের জন্য তুলে ধরা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *