দোহারে কারেন্ট জালসহ ১১ জেলে আটক

সাইফুল ইসলাম : ঢাকার দোহার উপজেলার পদ্মানদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জালসহ ১১ জেলেকে আটক করেছে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি। সোমবার সকালে  কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে এএসআই রুবেল মোল্লা,এএসআই মোখলেছুর রহমানেসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মৈনুটঘাট এলাকার পদ্মানদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ১ লক্ষ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা মাছসহ ১১ জেলেকে  আটক করা হয় । পরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে  নগদ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

কুতুবপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে পদ্মানদীতে সোমবার অভিযান চালায় নৌপুলিশ।  এসময় নিষেধ থাকা সত্ত্বেও জাটকা ধরার অপরাধে ১১ জেলেকে আটক করা হয়। জাটকা মাছ  রক্ষায় নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে জাটকা মাছ শিকার করতে না পারে, তার জন্য নৌ-পুলিশ সার্বক্ষনিক টহল দিয়ে যাচ্ছে।

দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল আলমের উপস্থিতিতে জাল পুড়িয়ে ধ্বংস  ও জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা মাদরাসায়  বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *