দোহারে কাচারীঘাট বাজার বনিক সমিতির আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলার ইকরাশী কাচারীঘাট বাজার বনিক সমিতির ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জানা গেছে, গত ২৮ মার্চ দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম নবগঠিত আহবায়ক কমিটি অনুমোদন করেন।

আহবায়ক কমিটিতে রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন আহবায়ক এবং দোহার প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক শেখ সোহেল রানা’কে সদস্য সচিব করা হয়েছে। ইকরাশী কাচারীঘাট বাজার বনিক সমিতির নবগঠিত আহবায়ক কমিটিতে যুগ্ম-আহবায়ক  হিসেবে মো. আসলাম দেওয়ান, রেজাউল করিম, মো. রশিদ মোল্লা, মিজানুর রহমান এবং সদস্য হিসেবে মো. শাহজাদা (ইউপি সদস্য), মো. রাজু দেওয়ান, মো. রাশেদ মোল্লা, হাবিব মোল্লা, ভজহরি, আসলাম বেপারী, আমির হামজা, মহা সরকার, শাকিল আহম্মেদ, মনির হোসেন, আরিফুল হক, মো. শামছু, নিরঞ্জন পাল, সোহরাব হোসেন ও মো. শাহজাহানের নাম ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *