কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধ :কেরানীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরার ফায়ার মিউজিক ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মুহাম্মদ আশরাফ আলী আকন ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগ ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন। ঢাকা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব সুলতান আহমেদ খান, আলহাজ্ব হানিফ মেম্বার, ডা. মো. কামরুজ্জামান, মো. শাহীন আহমেদ ও মো. ইলিয়াস হোসাইন প্রমুখ।
